ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ২০২৮ আসরে থাকছে যে বড় পরিবর্তন

আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ২০২৮ আসরে থাকছে যে বড় পরিবর্তন

২০২৮ সালের কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাদেশীয় আসর। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১৬টি দল। দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ থেকে খেলবে ছয়টি দল।

কনকাকাফের প্রতিনিধিদের নির্বাচন করা হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই ছয়টি দল কোপা আমেরিকায় জায়গা পাবে।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের আসরে ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

কনমেবল ও কনকাকাফের যৌথ উদ্যোগে নতুন ফরম্যাটের এই আয়োজন দুই অঞ্চলের ফুটবল দলগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়াবে। এর আগে কনকাকাফ অঞ্চলের আটটি দেশ কোপা আমেরিকায় খেলেছে। মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও উঠেছিল।

২০২৮ সালের আসরে নতুন কাঠামোয় ১৬টি দল শিরোপার লড়াইয়ে নামবে।