ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম, দক্ষিণ এশিয়ায় কত নম্বরে?

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম, দক্ষিণ এশিয়ায় কত নম্বরে?

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ হালনাগাদে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। তবে ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা প্রয়োজন।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে বাংলাদেশের পেছনে। বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

আর্টন ক্যাপিটল ২০১৪ সালে পাসপোর্ট ইনডেক্স চালু করে। ভিসামুক্ত প্রবেশ, পৌঁছানোর পর ভিসা এবং ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের সুযোগ বিবেচনায় এ সূচক তৈরি হয়। প্রতিষ্ঠানটির মূল্যায়নপদ্ধতি হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচক থেকে আলাদা। তাই দুই সূচকে একই দেশের অবস্থান ভিন্ন হতে পারে।