ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ৯৮৭তম গোল করে এই মাইলফলক থেকে আর মাত্র ১৩ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে কাতারের আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তাঁর গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় সৌদি ক্লাব আল নাসর।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৯৫তম পেনাল্টি গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
আল সাদের মোহাম্মেদ ওয়াদ ২১ মিনিটে সমতা ফেরান। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন তিনি। ৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে জয় নিশ্চিত করে আল নাসর।
এই জয়ে পশ্চিমাঞ্চলীয় লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি।
