ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে ৫ গোল, অবিশ্বাস্য জয়ে গ্রুপসেরা জার্মানি

নেদারল্যান্ডসকে ৫ গোল, অবিশ্বাস্য জয়ে গ্রুপসেরা জার্মানি

নেশনস লিগে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজের জোড়া গোলে বড় জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে একটি করে গোল করেন ডেরি শারহান্ট ও নিকো শ্লোটারবেক। এছাড়া ব্রাহান গ্রুডাও জালের দেখা পান। দুই অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেন তিনি।

গ্রুপের তিন দল জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস ১১ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে। পারস্পরিক লড়াইয়ের ফলাফলে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে জার্মানি। এই জয়ে ১৯৫৯ সালের পর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল দলটি।