ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ আ.লীগের হামলায় প্রাণ গেল কৃষক দল নেতার!

পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ আ.লীগের হামলায় প্রাণ গেল কৃষক দল নেতার!

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামিরদী এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেন। পরে মিছিল বের করলে পুলিশের উপস্থিতিতেই পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে ঢাকা–বরিশাল মহাসড়কে উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম (বাবুল) দাবি করেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের শতাধিক সমর্থক মহড়া দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মহাসড়কে সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।