ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছরের কিশোর হত্যা মামলা: সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

১৪ বছরের কিশোর হত্যা মামলা: সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাঁদের সঙ্গে যোগাযোগ তথ্য জানতে তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে গুলিতে নিহত হয় আব্দুল মোতালিব। তার বাবা আব্দুল মতিন শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এতে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।