ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের কাছে কঠোর অবস্থান তুলে ধরার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরত এনে বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার
