ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন হাসিনা: আসিফ নজরুল

ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন হাসিনা: আসিফ নজরুল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ও পরিবারের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুলের অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের পেছনে শেখ হাসিনার প্ররোচনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনায় জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি ফিরে আসছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা বিপদের মুখে পড়ছেন।

আসিফ নজরুলের দাবি, ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার ব্যক্তিগত বিদ্বেষের জেরে গত এক মাসে গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তার অনুসারীরা। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টা আরও বাধাগ্রস্ত হতে পারে।

ব্যক্তিগত স্বার্থে শেখ হাসিনা দলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।