ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের মাটিতে চিরনিদ্রায় সোহেল খান

গ্রামের মাটিতে চিরনিদ্রায় সোহেল খান

স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং করতে গিয়ে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। হোটেলকক্ষে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিকেল চারটায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পরে রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনেরা জানান, অভিনয়ের পাশাপাশি গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।

‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান তাঁর মৃত্যুকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।