ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন, নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন, নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় আসবাবপত্র পুড়ে গেছে। একই সময়ে পৃথক হামলা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং এক বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরদিন সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা হয়। পরে পুলিশ গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে ফকিরহাটে মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করেও পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।

অন্যদিকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় গাড়িতে হামলা চালিয়ে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার সফরসঙ্গী।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, ফরাজীকে তুলে নেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

পৃথক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।