ঢাকায় জাপান দূতাবাসের প্রটোকল শাখায় একজন স্থানীয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রির পাশাপাশি বাংলা, ইংরেজি ও জাপানি ভাষায় দক্ষ হতে হবে। জাপানি ভাষা মাতৃভাষা না হলে জেএলপিটি এন২ সনদ প্রয়োজন। প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রদূতের সময়সূচি ব্যবস্থাপনা, সভা আয়োজন, যোগাযোগ ও দাপ্তরিক নথিপত্র প্রস্তুতের দায়িত্ব পালন করতে হবে।
কর্মঘণ্টা রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা। যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হবে। প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের মোট ২০ শতাংশ জমা হবে।
আগ্রহীদের প্রয়োজনীয় সনদ, ছবি ও জীবনবৃত্তান্ত পাঠাতে হবে eojbd@dc.mofa.go.jp ঠিকানায়। ইমেইলের বিষয় লিখতে হবে ‘Job Application (প্রার্থীর নাম)’।
নিয়োগ প্রক্রিয়া জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীর সম্ভাব্য যোগদান ২০২৭ সালের ১ জানুয়ারি। প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।
