ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথে বিএনপি, তারেক রহমানের নতুন নির্দেশনা

রাজপথে বিএনপি, তারেক রহমানের নতুন নির্দেশনা

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকেও পৃথক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার জাতীয় সংসদে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, ডিসেম্বরজুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি কোনো পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা পাহারাভিত্তিক কার্যক্রম হবে না।

দলীয় নেতাদের মতে, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় রাখাই এ উদ্যোগের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিজয়ের মাসে দলটি নিয়মিত কর্মসূচি পালন করবে।