ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিন সীমান্তের শূন্যরেখায়, হঠাৎ উধাও সেই নারী!

পাঁচ দিন সীমান্তের শূন্যরেখায়, হঠাৎ উধাও সেই নারী!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে পাঁচ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা মধ্যবয়সী এক নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার সকাল থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় তিনি কোথায় গেছেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় তা ব্যর্থ হয়। এরপর থেকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন তিনি।

গত শনিবার রাতেও তাঁকে সেখানে দেখা গেছে। তবে রোববার সকাল থেকে তাঁকে আর দেখা যায়নি।

স্থানীয় এক বাসিন্দার দাবি, রাতেই বাংলাদেশের প্রশাসনের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে গেছেন। তবে কোথায় নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, সকালে গ্রাম পুলিশ তাঁকে ওই নারীর অনুপস্থিতির বিষয়টি জানান।