মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না, তা নিয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা গাম্বিয়ার করা মামলার এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত নির্যাতন ও হত্যাকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
মামলায় গ্রাম ধ্বংস, অগ্নিসংযোগ, হত্যা ও যৌন সহিংসতার তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে অভিযানকে বিদ্রোহ দমনের পদক্ষেপ হিসেবে দাবি করেছে। রায়ে দেশটির সাবেক সেনাপ্রধান ও বর্তমান নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।
