জুলাই আন্দোলনে নিহতদের পরিচিতি, জীবনকাহিনি ও শহীদ হওয়ার প্রেক্ষাপট এক জায়গায় তুলে ধরতে ‘জুলাই শহীদ’ নামে একটি অ্যাপ চালু করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।
সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পোস্টে অ্যাপটি চালুর তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, অ্যাপটিতে জুলাই শহীদদের জীবনী সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শহীদদের স্মরণ, তাঁদের জন্য দোয়া এবং পরিবারের খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপে প্রবেশ করলে জুলাই আন্দোলনে নিহতদের নাম, ঠিকানা ও জন্মতারিখ দেখা যায়। এ ছাড়া তাঁদের শহীদ হওয়ার স্থান ও ঘটনার পটভূমি, পরিবারের পরিচয় এবং স্বজনদের প্রতিক্রিয়াসহ বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে অ্যাপটি অন্যদের সঙ্গে শেয়ার করার অনুরোধও জানানো হয়েছে।
