সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় ঢাকা থেকে সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ট্রেনমার্চ স্থগিত করা হয়েছে। তবে নতুন কর্মসূচির তারিখ এখনো জানানো হয়নি।
আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল। সড়কের পরিস্থিতি বিবেচনায় বিকল্প হিসেবে রেলপথ বেছে নিয়েছিল দলগুলো। তবে একই সময়ে সাধারণ যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখা নিয়ে সংশয় দেখা দেয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম শুক্রবার জানান, ১১ দলের বৈঠকেই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল।
