ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান

ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন গফম্যান। হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এ সফর এমন সময়ে হচ্ছে, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন। তবে ট্রাম্প এখন পর্যন্ত সামরিক পদক্ষেপের পরিবর্তে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।