ইরানের কাছে থাকা ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিশ্চিত করতে পারছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইরানের অসহযোগিতার কারণে পরমাণু উপাদান শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কি না, তা যাচাই করতে পারছে না সংস্থাটি।
আইএইএর হিসাবে, ২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছিল প্রায় ৪৪০ কেজি। পারমাণবিক অস্ত্র তৈরিতে সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি দ্রুত পরিদর্শন কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে পরিদর্শনে বাধা দিচ্ছে তেহরান।
