খালেদা জিয়ার খোঁজখবর নিতে ফের হাসপাতালে গেলেন জোবাইদা রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর হাসপাতালে গেছেন তিনি।