যাত্রীসংকটে পড়ে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চারটি জাহাজের তিনটিকে ভাসমান হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। হাওর, দ্বীপ ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন জাহাজগুলো ব্যবহার হবে, রূপান্তরের খরচ কত এবং হাসপাতাল পরিচালনায় জনবল ও অর্থের জোগান কীভাবে হবে—এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
ঢাকা–বরিশাল রুটের জন্য ৬৮ কোটি টাকায় কেনা এমভি রূপসা ও এমভি সুগন্ধা গত ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়। যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজ দুটি সদরঘাটের বাদামতলী ঘাটে পড়ে আছে। সংস্থার পুরোনো জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতিও দীর্ঘদিন ধরে অব্যবহৃত।
১৭ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের বৈঠকে তিনটি জাহাজকে বিশেষায়িত হাসপাতালে রূপ দেওয়ার প্রস্তাব আলোচনা হয়। পরিকল্পনায় একটি চক্ষুচিকিৎসা, একটি মা ও শিশুসেবা এবং অন্যটি অর্থোপেড
