দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জে আমিরুল ইসলাম, লালমনিরহাটে মোহাম্মদ হারুন অর রশিদ, নড়াইলে মো. তৌহিদুল আরিফ, খুলনায় খাঁন মুহাম্মদ আবু নাসের, ফেনীতে মো. জসিম উদ্দীন, গাইবান্ধায় মোহাম্মদ কামরুল ইসলাম এবং নওগাঁয় মো. ছুফি উল্লাহকে নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া কয়েকটি জেলার বর্তমান পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। এর মধ্যে ট্যুরিস্ট পুলিশ, পুলিশ স্টাফ কলেজ, এপিবিএন, সিএমপি, পিবিআই ও রংপুর রেঞ্জ কার্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
