ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবায় ঘাটতি কেন, যশোরের হাসপাতালে গিয়ে প্রশ্ন জিয়াউদ্দিনের

স্বাস্থ্যসেবায় ঘাটতি কেন, যশোরের হাসপাতালে গিয়ে প্রশ্ন জিয়াউদ্দিনের

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে যশোরের একটি হাসপাতালের সেবার মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোরের ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন হায়দার জানান, হাসপাতালটি ৫০ শয্যার থাকাকালে একাধিকবার দেশসেরার স্বীকৃতি পেয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ বিদেশি সংসদ সদস্যরাও এর কার্যক্রম পরিদর্শন করেছিলেন।

তবে সাম্প্রতিক বছরগুলোতে হাসপাতালটি আগের সুনাম ধরে রাখতে পারেনি উল্লেখ করে তিনি চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কোনো নাগরিক যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।