ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সৌদিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সৌদিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় মাসুদ আল হাসান (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির আল-কাসিম শহরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

তার চাচা ওয়াহিদুজ্জামান দিপু জানান, বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় একটি প্রাইভেটকার মাসুদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।