দলটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ৩টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি অটোরিকশায় এসে বোতলে থাকা দাহ্য পদার্থ গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে এবি পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
দলটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
