বাবা শাহরুখ খানের সঙ্গে চেহারা ও কাজের তুলনা নিয়ে কোনো অস্বস্তি নেই আরিয়ান খানের। বরং বলিউড তারকার সঙ্গে নিজের তুলনাকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন এই তরুণ নির্মাতা।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আরিয়ান। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে বাবাকে ‘সবার সেরা’ উল্লেখ করে তিনি বলেন, এমন একজন মানুষের সঙ্গে তুলনা হওয়া তার কাছে প্রশংসার বিষয়।
অভিনয়ের পরিবর্তে পরিচালনাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ২৯ বছর বয়সী আরিয়ান। গত বছর নেটফ্লিক্সের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
সিরিজটিতে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে আরিয়ান বলেন, বাবাকে পরিচালনা করা তুলনামূলক সহজ। ক্যামেরার সামনে নিজের করণীয় সম্পর্কে শাহরুখ যথেষ্ট সচেতন।
আরিয়ানের মতে, বাবার সঙ্গে কাজ করা শেখারও বড় সুযোগ। গল্পকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করাই তার নির্মাণচর্চার মূল আগ্রহ।
এদিকে আরিয়ানের পরবর্তী প্রকল্প সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে শাহরুখকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।
শিরোনামটি আরও আকর্ষণীয় করুনখবরটি আরও সংক্ষিপ্ত করুন
