সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার পর একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ভবনটির ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের প্রভাবে শহরের সবচেয়ে উঁচু ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ভবনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।
কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনটির নাম প্রকাশ করেনি। তবে প্রকাশিত একটি ছবির ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেটি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর হতে পারে।
