ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘লকডাউন’ কর্মসূচির দিনও সচল পদ্মা সেতু, ১৫ ঘণ্টায় পার ৬২০৬ যানবাহন

‘লকডাউন’ কর্মসূচির দিনও সচল পদ্মা সেতু, ১৫ ঘণ্টায় পার ৬২০৬ যানবাহন

পদ্মা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর রাত ১২টা থেকে ১৯ নভেম্বর দুপুর ৩টা পর্যন্ত মোট ৬ হাজার ২০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।

এর মধ্যে জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী লেনে ২ হাজার ৩১৭টি যানবাহন পার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩২ লাখ ৯ হাজার ২০০ টাকা। অন্যদিকে মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী লেনে ৩ হাজার ৮৮৯টি যানবাহন পার হয়েছে। সেখানে টোল আদায় হয়েছে ৫৪ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।

সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, কর্মসূচি ঘিরে সতর্কতার মধ্যেও সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক ছিল। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছে পুলিশ।