ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোন ইউপিতে কবে ভোট? পাঁচ ধাপের নির্বাচনী সূচি প্রকাশ ইসির

কোন ইউপিতে কবে ভোট? পাঁচ ধাপের নির্বাচনী সূচি প্রকাশ ইসির

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি ইউপিতে ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি।

তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপে ৮১৩টি ইউপিতে ১৩ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৭ মে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী, আগামী বছরের মে মাসের মধ্যেই নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে ইসির।

বিস্তারিত তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।