ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে হঠাৎ আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি; পুড়ল বেঞ্চ-টেবিল

স্কুলে হঠাৎ আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি; পুড়ল বেঞ্চ-টেবিল

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পায়রাবন্দে বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের ওপরের তলায় এ আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বাইরে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওঠার সিঁড়ির পাশে তালাবদ্ধ একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। আগুন অন্য কক্ষে ছড়ায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন জানান, ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি। পরে অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি পাঠানো হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মশিউর রহমান জানান, প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।