ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ রুটে বাস বন্ধ, বিকল্প পথে ঢাকায় যাচ্ছেন খুলনার যাত্রীরা

গোপালগঞ্জ রুটে বাস বন্ধ, বিকল্প পথে ঢাকায় যাচ্ছেন খুলনার যাত্রীরা

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবারও এ পথে বাস চলেনি। তবে মাওয়া রুট ব্যবহার করে কিছু বাস ঢাকায় যাতায়াত করছে। খুলনার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

সড়কপথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় খুলনা থেকে ঢাকাগামী ট্রেনে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. জাকির হোসেন।

এদিকে বাস চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাত্রীদের দুর্ভোগ কমানো ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক রয়েছে।