বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৮ নভেম্বর) বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি, টার্মিনালের বাইরের এলাকায় নজরদারি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর কথা বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনেও কঠোর তল্লাশির নির্দেশ রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে এপিবিএন ও বিমানবন্দর থানা পুলিশকে টহল জোরদার করতে বলা হয়েছে।
রাতে ফ্লাইট চলাচল বন্ধ থাকা বিমানবন্দরগুলোতেও নিরাপত্তা কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় এআই-চালিত ক্যামেরা নজরদারি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছে বেবিচক।
