ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভেজাল করলেই কঠোর শাস্তি? আইন পরিবর্তনের ইঙ্গিত খাদ্যমন্ত্রীর

খাদ্যে ভেজাল করলেই কঠোর শাস্তি? আইন পরিবর্তনের ইঙ্গিত খাদ্যমন্ত্রীর

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রচলিত আইনে খাদ্যে ভেজালের অপরাধে পাঁচ বছর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে অপরাধীদের আরও কার্যকরভাবে জবাবদিহির আওতায় আনতে আইন সংশোধন প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সরকারি কর্মকর্তাদের জনকল্যাণমূলক কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। পাশাপাশি মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর অব্যবহৃত কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেন।