ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের প্রশাসনে বড় রদবদল, ডিআইজিসহ একসঙ্গে বদলি ১৭ কর্মকর্তা

পুলিশের প্রশাসনে বড় রদবদল, ডিআইজিসহ একসঙ্গে বদলি ১৭ কর্মকর্তা

মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদের সই রয়েছে। এতে বিভিন্ন ইউনিট ও প্রশিক্ষণকেন্দ্রে কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সিআইডি, গাজীপুর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।