বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ জানায়, বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বেলা পৌনে তিনটার দিকে হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে থেকে গাড়িটি চুরি হয়। টহলে থাকা তিন পুলিশ সদস্য পিকআপটি সড়কের পাশে রেখে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায়। পুলিশ জানায়, নকল চাবি ব্যবহার করে পিকআপটি চুরি করা হয়েছিল।
এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
