চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’ থাকবেন, যাঁদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ বহন করবে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করতে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় চূড়ান্ত করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
তিনি আরও জানান, চলতি দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাঁদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের সব খরচ সরকার বহন করবে।
