ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘নাগরিক সেবা বাংলাদেশ’ জনগণের কাছে সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করল : আসিফ মাহমুদ

‘নাগরিক সেবা বাংলাদেশ’ জনগণের কাছে সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করল : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে  যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দালালমুক্ত, সহজলভ্য ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’।

বিশেষ দিকনির্দেশনা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সব মন্ত্রণালয়ের সেবাকে এই প্ল্যাটফর্মে আনার চেষ্টা। প্রবাসীদের জন্য প্রবাসী সেবা কেন্দ্র গঠনের নির্দেশ। উদ্যোক্তারা স্থান ভাড়া, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নেবেন। সেবা মান বজায় না রাখলে লাইসেন্স বাতিল হতে পারে।’

আসিফ মাহমুদ বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশের নাগরিক সেবা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, এবং ডিজিটাল সরকারব্যবস্থার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’