ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে পারমাণবিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং দিবসে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে সামরিক সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রাখে। তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা তাদের নেই বলে দাবি করেন তিনি।

ট্রাম্পের আশঙ্কা, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঝুঁকি তৈরি হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই, বরং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

এদিকে, ড্রোন হামলায় ইতালির দুই নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরান ও কুয়েতের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় ইরানকে দায়ী করা হলেও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে নতুন সংঘাতের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।