ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা

বিদেশি বিনিয়োগে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখলে বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা দেবে সরকার। এ জন্য ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। ২৫ নভেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে নীতিমালাটি কার্যকর হয়।

নীতিমালা অনুযায়ী, প্রণোদনা পেতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থায় নথিভুক্ত অন্তত ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নতুন ইক্যুইটি বিনিয়োগ থাকতে হবে। প্রবাসী বাংলাদেশি ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আবেদন করতে পারবে।

বিনিয়োগের আগে পোর্টালে প্রাক-নিবন্ধন এবং এফডিআই এনক্যাশমেন্টের ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। প্রণোদনার অর্ধেক এবং বাকি অর্ধেক এক বছর পর দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির আগে অগ্রগতি ও ইক্যুইটি বহাল থাকার বিষয় যাচাই করা হবে।

বিদ্যমান শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না। আবেদন যাচাইয়ে বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক ও আরজেএসসির তথ্য ব্যবহার করা হবে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় পর্যালোচনা কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে।