ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা, শয়তান ও নরক দেখার দাবি!

পোপ ফ্রান্সিসের ডায়েরিতে চাঞ্চল্যকর বর্ণনা, শয়তান ও নরক দেখার দাবি!

প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে শয়তানের উপস্থিতি অনুভব করা এবং নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথা উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ১৬০ পৃষ্ঠার বইটি সংকলন করেছেন ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ।

ডায়েরিতে ফ্রান্সিস অন্তত তিনবার শয়তানের উপস্থিতি অনুভব করার অভিজ্ঞতা লিখেছেন। এর মধ্যে দুটি ঘটনা আর্জেন্টিনায় বিশপ থাকাকালে এবং অন্যটি ২০১৮ সালে পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় ঘটে। একটি লেখায় শয়তানের চোখকে আগুনের মতো ভয়ংকর বলে বর্ণনা করেছেন তিনি।

এ ছাড়া ২০১৮ সালে নরকের প্রবেশদ্বারের মতো দৃশ্য দেখার কথা উল্লেখ করে আতঙ্কিত হওয়ার অভিজ্ঞতাও লিখেছেন।

বইটিতে ২০২১ ও ২০২২ সালে তার আধ্যাত্মিক সংকট, নেতৃত্বের চাপ এবং ব্যক্তিগত আত্মসমালোচনার বিষয়গুলোও উঠে এসেছে। ২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়া ফ্রান্সিস ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান।