ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত বাড়ছে রুশ সেনাদের আত্মহত্যা

যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত বাড়ছে রুশ সেনাদের আত্মহত্যা

ইউক্রেনে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের মধ্যে রুশ সেনাদের আত্মহত্যার ঘটনা বাড়ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে অন্তত ১ হাজার ৮৭ জন সেনার আত্মহত্যার তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নথি অনুযায়ী, ২০২২ সালে আত্মহত্যার সংখ্যা ৫০ ছাড়ালেও ২০২৫ সালে তা বেড়ে ৩৬৫ জনে দাঁড়ায়। চলতি বছরের অসম্পূর্ণ হিসাবেও প্রায় ৩০০ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। আরও ৮৮৫ সেনার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্যাপক প্রাণহানি, শারীরিক নির্যাতন, কমান্ডারদের চাপ এবং যুদ্ধ ছাড়ার সুযোগ না থাকায় সেনাদের মানসিক সংকট বাড়ছে।

এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মেদুজা ও মিডিয়াজোনার হিসাব উদ্ধৃত করে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে সাত লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে প্রকৃত প্রাণহানির তথ্য গোপন রাখার অভিযোগ রয়েছে ক্রেমলিনের বিরুদ্ধে।