নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত জানায়, এই জনগোষ্ঠীর আকার গণহত্যা সনদের বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য অংশ হিসেবে গণ্য হওয়ার মতো। বিচারক ইউজি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যে তাদের ‘অমানুষ’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং এর প্রচার চালিয়েছে।
আইসিজে আরও উল্লেখ করেছে, রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণার সঙ্গে ওই সামরিক অভিযানের যোগসূত্র রয়েছে। আদালতের মতে, লক্ষ্যবস্তু করা জনগোষ্ঠীর সংখ্যা ও তাদের পরিচয় গণহত্যা সনদের আওতায় বিষয়টি বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
রায়ে বিচারক বলেন, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সংখ্যা স্পষ্টতই উল্লেখযোগ্য। তবে আদালতের এসব পর্যবেক্ষণকে মামলার সামগ্রিক রায় ও আইনি সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে।
