বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, এক নারী মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় ট্রাম্পকে চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। বিষয়টি নিয়ে বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে সম্মেলনের অন্য ভিডিওতে ট্রাম্পকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নানা মন্তব্য ছড়ালেও ট্রাম্পের ঘুমিয়ে পড়ার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
