বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শব্দের উৎস কিংবা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের আশঙ্কায় রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল। পরে কয়েক মিনিটের মধ্যেই বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। তবে বৃহস্পতিবারের বিস্ফোরণের সঙ্গে এসব হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ঘটনায় হতাহত, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কিংবা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।
