ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে বড় জয়, প্রস্তাবের পক্ষে ১২৮ দেশ

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে বড় জয়, প্রস্তাবের পক্ষে ১২৮ দেশ

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপক্ষে ছিল ছয়টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয়। ভোটের আগে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান।

তিনি বলেন, ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরোলেও প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে রয়েছে।

প্রস্তাবে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা, অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র আইসিসির উল্লেখ নিয়ে আপত্তি জানিয়ে ভোটাভুটির দাবি করলেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে। দেশটি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেছে।