বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, ইরানের নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আগের তুলনায় কমেছে। তাই যুদ্ধ বন্ধে বেইজিং বা মস্কোর সহায়তা নেওয়ার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী সমঝোতা চায়। এদিকে, ইরানের সম্ভাব্য রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা তুলে ধরে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।
