ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের ২৫ মিনিটের চক্কর, বাড়ছে উদ্বেগ

ভারতের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের ২৫ মিনিটের চক্কর, বাড়ছে উদ্বেগ

ভারতের সিকিম অঞ্চলে ঢুকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বরের এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার শনিবারের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী যুদ্ধবিমানটির উপস্থিতি শনাক্ত করে। সেটিকে ফিরে যেতে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।

যুদ্ধবিমানটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বলে জানা গেছে। তবে এর ধরন, সুনির্দিষ্ট গতিপথ এবং কখন ভারতের আকাশসীমা ছেড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। এর আগেও লাদাখ ও উত্তরাখন্ড সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল।