বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বাংলাদেশের সামিরা খান মাহির। মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় দর্শক ভোটে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থাকলেও সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত তাঁকে পেছনে ফেলে দর্শক ভোটে জয়ী হন ইকুয়েডরের দালিয়া বুকারাম। সরাসরি সেমিফাইনালে জায়গা পান তিনি।
দর্শক ভোট, সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সেরা ৩০ প্রতিযোগী। তাঁদের মধ্যে ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ফ্রান্স, মেক্সিকো, ভেনেজুয়েলা ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন।
সেরা ৩০ প্রতিযোগী সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত হবেন সেরা ১২ জন। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের চূড়ান্ত মূল্যায়নে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।
