সংবাদ সংস্থা আইএএনএসের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত জিশান আখতারের নাম উঠে এসেছে এ ঘটনায়। তবে পুলিশ নিশ্চিত নয়, ফোনটি তিনি করেছেন, নাকি অন্য কেউ তাঁর পরিচয় ব্যবহার করেছে।
এর আগে চলতি মাসের শুরুতে অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাও হুমকি পেয়েছিলেন। ওই ঘটনায় বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী আইআইটি স্নাতক বৈভব মিশ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে কোনো অপরাধী চক্রের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
২০২৫ সালের জানুয়ারিতে নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন সাইফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। নতুন হুমকির ঘটনায় অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
