ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবের নায়িকা কি বলিউডের কিয়ারা? প্রযোজকের পোস্ট ঘিরে জল্পনা

শাকিবের নায়িকা কি বলিউডের কিয়ারা? প্রযোজকের পোস্ট ঘিরে জল্পনা

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘নেক্সট’। এরপরই শাকিবের বিপরীতে কিয়ারার অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

হিমেল আশরাফ পরিচালিত ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন রয়েছে। এর আগে পাকিস্তানি কোনো অভিনেত্রীকে নেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল।

শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রী অভিনয় করেছিলেন। এবারও আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

তবে কিয়ারার অভিনয়ের বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।