ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

অপু-বুবলী নন, শাকিবের সেই প্রেমিকা কে, যাঁকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি?

অপু-বুবলী নন, শাকিবের সেই প্রেমিকা কে, যাঁকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিজীবনে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে আলোচনা থাকলেও তাঁর জীবনে একসময় ছিলেন চলচ্চিত্রজগতের বাইরের এক নারী। তাঁকেই বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখেছিলেন এই অভিনেতা। সম্প্রতি পুরোনো সেই প্রেমের স্মৃতি নিয়ে তাঁর বক্তব্য আবারও আলোচনায় এসেছে।

চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় সম্পর্কটির কথা জানান শাকিব। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, ওই নারী ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে। পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মী তাঁদের সম্পর্কের বিষয়টি জানতেন।

শাকিব বলেন, মেয়েটির সঙ্গে তাঁর গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। এমনকি মনে মনে তাঁকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে অভিমান ও নানা পরিস্থিতিতে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

পূর্ণিমার প্রশ্নের জবাবে শাকিব জানান, এখনো মাঝেমধ্যে তাঁর সাবেক প্রেমিকার কথা মনে পড়ে। তবে দুজনের মধ্যে বর্তমানে কোনো যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগের ইচ্ছাও নেই তাঁর। বিচ্ছেদ নিয়ে এখনো আক্ষেপ রয়েছে বলে জানান এই অভিনেতা।